সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নজরুল সংঘ পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

রংপুরে নজরুল সংঘ পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুরে নজরুল সংঘ পাঠাগারের আয়োজনে এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর বাবুখাঁয় নজরুল সংঘ পাঠাগারের আয়োজনে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

অনুষ্ঠানে নজরুল সংঘ পাঠাগারের সভাপতি গোলাম মোস্তফা মনুর সভাপতিত্বে ও নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিডিডি হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, রংপুর মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক এমএ ওয়াহেদ, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহেল কাফি দুদু, ২২ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি আবু আহমেদ সিদ্দিক পারভেজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন নজরুল সংঘ পাঠাগারের প্রধান নির্বাচন কমিশনার সামিনুর রহমান, সহকারি নির্বাচন কমিশনার শাহিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সাগর, কোষাধক্ষ সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক জামাল মিয়া জেমস, গ্রন্থাগার সম্পাদক সুলতান আলম, সহ ধর্ম সম্পাদক সাব্বির হোসেন সোয়ান, কার্যকরি সদস্য আশরাফুল আলম, মনির হোসেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM