জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুর মেট্রোপলিটন চেম্বার ৩দিন ব্যাপি বিক্রয় প্রতিনিধি ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর কোতয়ালী থানা সংলগ্ন লিটিল রংপুর ইন মিলনায়তনে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনায় অত্র চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু’র সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সদস্য ও পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মিন্নুর রহমান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোঃ আতিক উল্লাহ। প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলন বলেন বেকারত্ম দূরীকরণের জন্য রংপুর মেট্রোপলিটন চেম্বার সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যই হচ্ছে আজকের এই আয়োজন। প্রশিক্ষণে যারা ভাল করবে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে।
আমন্ত্রিত অতিথির বক্তব্য সংযোগ ডিস্ট্রিবিউশন এর পরিবেশক শেখ মিন্নুর রহমান বলেন প্রশিক্ষণ গ্রহণ করে প্রথম ও দ্বিতীয় হবে তাদের দুইজনের জন্য সংযোগ ডিস্ট্রিউবিউশনে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। তিনদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু প্রশিক্ষণ প্রদান করবেন।














