জালাল উদ্দিন/দি লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
বিএনপি‘র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ও জেলা বিএনপির আয়োজনে পৃথক পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে শহীদ জিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনায় অংশ নেয় রংপুর মহানগর বিএনপি‘র সদস্য রুহুল আমিন বাবলু, সুলতান আলম বুলবুল, সাংবাদিক সালেকুজ্জামান সালেক, মহিলা দলের সভাপতি এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, ডাক্তার নিখিলিন্দু গুহ, সামসুজ্জোহা সাজু, আব্দুস সালাম, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর তাতী দলের আহবায়ক সাহেদ ইকবাল প্রমুখ।
এদিকে রংপুর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় রংপুর জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক আকসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য কাজী খয়রাত, আমিনুল ইসলাম, হারুন অর রশিদ, মোতাহারুল ইসলাম, রংপুর জেলা বিএনপির সদস্য ও গংগাচড়া উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















