সর্বশেষ
সর্বশেষ

Day: March 11, 2023

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মুন্সীগঞ্জ, ১১ মার্চ, ২০২৩ : রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় কোনো নাশকতা চেষ্টার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ বিকেলে জেলার সিরাজদিখানের বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি। তিনি বলেন, প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে। আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবেলা করেই আমরা চলছি। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সকলেই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনোরকম বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে। মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামাল ডাবলু প্রমুখ। দিনভর অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

Read More »

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী

২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ মার্চ, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা আসুন, বিনিয়োগ করুন, বাংলাদেশ সবসময় প্রস্তুত আপনাদের আগমনের জন্য। বাংলাদেশকে নিজের দেশ মনে করেই বিনিয়োগ করুন।’ প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (এফবিসিসিআই) সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সহযোগিতায় (বিডা) এফবিসিসিআই এই সম্মেলনের আয়োজন¡ করছে। সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃ›ন্দদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত, সমৃদ্ধ এবং উদ্ভাবনী স্মার্ট দেশ হিসেবে বিনির্মাণের জন্য আমাদের অভিযাত্রায় যুক্ত হতে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ বাংলাদেশ এখন ২০২৬ সাল নাগাদ এলডিসি থেকে বের হয়ে যাবার জন্য ৫ বছর প্রস্তৃতিমূলক সময় পার করছে, উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণ আমাদের দেশের জন্য একইসঙ্গে অবারিত সুযোগ সৃষ্টি করবে আবার অনেকগুলো চ্যলেঞ্জও আমাদের মোকাবিলা করতে হবে। ‘কিন্তু আমি বিশ^াস করি আমরা কঠোর বাণিজ্য প্রতিযোগিতাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতাও অর্জন করবো। আমি দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে এসব সুযোগ কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের জন্য আহবান জানাচ্ছি, বলেন তিনি। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘এখানে কোন হতাশার কথা শুনতে চাইনা। এখন থেকে নিজেদেরকে তৈরি করতে হবে। যেসব চ্যালেঞ্জ সামনে আছে, সেগুলো আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ।’ উত্তরণ-পরবর্তী পরিবেশে চ্যালেঞ্জসমূহ মেকাবিলায় তাঁর সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও কথা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯-এর অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্যিক অবরোধ ও পাল্টা অবরোধ বাংলাদেশের মত উন্নয়নকামী দেশগুলোকে কঠিন সমস্যার মুখোমুখি করেছে। এমনকি উন্নত দেশগুলোও হিমসিম খাচ্ছে। ‘নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামবৃদ্ধিসহ মূল্যস্ফীতির চাপে সাধারন মানুষ কষ্ট পাচ্ছে ’ উল্লেখ করে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে জিনিসপত্রের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে এবং সেই পদক্ষেপ নিতে হবে। তা না হলে নিজেরা নিজেদের বাজার হারাবেন।’ সরকার প্রধান বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে যেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ‘আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা কোনমতেই ব্যর্থ হবো না। যে কোন ক্ষেত্রে আমরা অবশ্যই সফল হব প্রতিবন্ধকতার উত্তরণ ঘটাতে। কারণ, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারি একটি দেশ, আমরা বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবেই আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ করে বিশে^ মাথা উঁচু করে চলতে চাই। তাই সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার।’ বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সৌদি বাণিজ্যমন্ত্রী ড.মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি, ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কর্মা দরজি, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত জিয়াংচেন ঝাং, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ওপর একটি প্রামাণ্যচিত্র ও প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ‘এফডিআই’ এবং স্থানীয় বেসরকারি বিনিয়োগ উভয়ের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন বাংলাদেশের জাতীয় ব্যবসায়িক পরিবেশ কর্মসূচি ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ (বিআইসিআইপি) বাস্তবায়ন করছে। এর আওতায় আগামী ৫০ সপ্তাহে ৫০টি সংস্কার এবং আগামী তিন বছরে ১শ’টি বিনিয়োগ পরিবেশ সংস্কার করা হবে। তিনি বলেন, ‘যেন ঐ লাল ফিতার দৌরাত্ম না থাকে, সেটা সরিয়ে দেয়া হবে। সিদ্ধান্ত হবে, সাথে সাথে বাস্তবায়ন হবে।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ ‘বেজা’ ২০৩০ সালের মধ্যে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থ্াপনের লক্ষ্যে কাজ করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারিদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং প্রণোদনাও দেয়া হচ্ছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় শক্তিশালী রপ্তানি কৌশল এবং শিল্পনীতি বাস্তবায়নের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যা শিল্পের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি চমৎকার নীতি নির্দেশনাও প্রদান করবে। মাত্র ১৪ বছরে সকলের সহযোগিতায় তাঁর সরকার বাংলাদেশের ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বল

Read More »

মিথ্যা বলা, দুর্নীতি ও লুটপাট করা তাদের অভ্যাস : বিএনপির সমালোচনায় প্রধানমন্ত্রী

মিথ্যা বলা, দুর্নীতি ও লুটপাট করা তাদের অভ্যাস : বিএনপির সমালোচনায় প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ময়মনসিংহ, ১১ মার্চ, ২০২৩ : আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে বলে মিথ্যাচার ছড়ানোর জন্য বিএনপি নেতাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিথ্যা বলা, দুর্নীতি ও লুটপাট করা তাদের অভ্যাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে দেয়া ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি শুনি, বিএনপির কোন এক নেতা আছে সারাদিন মাইক লাগিয়ে বসে থাকেন। বাংলাদেশটাকে নাকি আমরা ধ্বংস করে দিয়েছি।” তিনি ময়মনসিংহবাসীর উদ্দেশে প্রশ্ন করেন, ময়মনসিংহে এক যোগে ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কি বাংলাদেশ ধ্বংসের নমূনা? এরআগে সার্কিট হাউজ মাঠ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরমধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পকে স্বাধীনতার মাসে ময়মনসিংহবাসীর জন্য উপহার হিসেবে উল্লেখ করে বিভাগীয় শহর ময়মনসিংহে একটি মেডিকেল বিশ^বিদ্যালয় এবং একটি প্রকৌশল বিশ^বিদ্যালয় করা হবে বলেও জানান। আজকের উদ্বোধন হওয়া ৭৩টি প্রকল্প এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করা ১০৩টি প্রকল্প কি ধ্বংসের নমুনা না তাদের কাজের ময়মনসিংহবাসীর কাছে সে প্রশ্ন তোলেন তিনি। ‘মিথ্যা বলাটাই তাদের পেশা’ এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাত এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামী। আর তার ছেলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলা এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। যেখানে তারেক ও এবং কোকোর দুর্নীতি আমেরিকার গোয়েন্দা সংস্থার তদন্তে বেরিয়েছে। এখন দেশ থেকে ভেগে (পলাতক) আছে আর তাঁর সরকারের করে দেয়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে দূরে বসে রাজনীতিও করে। তাঁর সরকারের দেওয়া বিদ্যুৎ ব্যবহার করে ‘তাঁরা কিছুই করেন নাই’ বলে অপবাদ দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আসলে লুটপাট, চুরি, দুর্নীতি এটাই তাদের স্বভাব। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই এবং বাংলাদেশকে পাঁচ পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করা এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেয় তারা। তাঁর সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ায় আর বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে ফেলে, স্বাক্ষরতার হার কমিয়ে ফেলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ’৯৬ সালে ক্ষমতায় এসে তাঁর সরকার ১৬শ’ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ৪ হাজার ৩শ’ মেগাওয়াট করেছিল। স্বাক্ষরতার হারকে ৬৫ ভাগে উন্নীত করেছিল যা পরবর্তী বিএনপি জামাত সরকার না বাড়িেেয় উল্টো কমিয়ে ফেলে। আজকে সেখান থেকে তাঁর সরকার দেশকে টেনে তুলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে এবং স্বাক্ষরতার হারও ৭৫ দশমিক ২ ভাগে উন্নীত করেছে। বিদ্যুৎ উৎপাদন হ্রাসে চুরি ও দুর্নীতি এবং স্বাক্ষরতার হার কমানোর পেছনে বিএনপি নেতৃত্বের শিক্ষাগত যোগ্যতাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাশ, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তাদের ছেলে কয়েক স্কুল থেকে বহিস্কৃত হয়ে কোন এক অখ্যাত জায়গা থেকে একটি সার্টিফিকেট জোগাড় করেছে বলে শোনা যায়। কিন্তু কি পাশ করেছে তা কেউ বলতে পাওে না। তবে, বোমা মারা, গ্রেনেড হামলা, লুটপাট, মানি লন্ডারিং, টাকা চুরি, দুর্নীতি, এতিমের অর্থ আত্মসাতে তারা সিদ্ধহস্ত। সেজন্য বাংলাদেশের মানুষ লেখাপড়া শিখে উন্নত হবে এটা তারা চায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আবদুর রাজ্জাক ও আবদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মির্জা আজম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলম। সর্বশেষ ২০১৮ সালের ২ নভেম্বরের পর এদিন আবারো ময়মনসিংহ আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে গোটা ময়মনসিংহ বিভাগে যেন সাজ সাজ রব পড়ে যায়। উৎসবের নগরীতে রূপ নেয় নতুন বিভাগীয় এ শহরটি। শহরের গুরুত্বপূর্ণ স্থান, মোড়গুলোকে সাজানো হয় নানা রঙের সাজে। তোরণ নির্মাণের পাশাপাশি ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। সকাল থেকে জনসভা স্থল সার্কিট হাউজ মাঠ অভিমুখে জনতার ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভা স্থলটি জনসমুদ্রে রূপ নেয়। প্রধানমন্ত্রী বলেন, তাঁর চাওয়া পাওয়ার কিছু নেই। বাবা-মা-ভাই সব হারিয়েছেন, ১৯৮১ সালে যেদিন বাংলাদেশে ফিরেছিলেন সেদিনও তিনি জানতেন না কোথায় থাকবেন, কিভাবে চলবেন তা চিন্তা করেন নি। তিনি বলেন, শুধু একটা জিনিষ চিন্তা করেছি এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন। কাজেই এদেশের মানুষের ভাগ্য গড়ে তাদের দারিদ্রের হাত থেকে মুক্তি দিতে হবে। গৃহহীণ মানুষকে ঘর দিতে হবে, তাদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মানুষকে উন্নত জীবন দেয়ার মাধ্যমে স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে পৌঁছে দিতে হবে।

Read More »

স্কুল ফিডিং কর্মসূচি শেখ হাসিনার উপহার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কুল ফিডিং কর্মসূচি শেখ হাসিনার উপহার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, চলতি বছরের জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। এ জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও)’র সাথে প্রণীত ‘ফিজিবিলিটি স্টাডি’ অতিদ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাঠানো হবে। এটি হবে শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ,বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরণের অগ্রগতি সাধিত হবে। তিনি আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির জন্য প্রণীত ফিজিবিলিটি স্টাডির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহর রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি Mr. Dom. পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির ‘ফিজিবিলিটি স্টাডি’ রিপোর্ট অবমুক্ত করেন। এসময় ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধবৃন্দ উপস্থিত ছিলেন

Read More »

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গঙ্গাচড়ায় একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে রংপুরের গঙ্গচড়া উপজেলার পাগলাপীর-জলঢাকা সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুইজন পুরুষ বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়াকের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুইজন নিহত হন। আহত হন আরও ১০ থেকে ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সকাল সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে অভিযান চলছে।

Read More »

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্টেডিয়াম হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবন, কোষাধক্ষ মোঃ সামসুর রহমান কোয়েল, নির্বাহী সদস্য ওবায়দুর রহমান ময়না, নুর শাহিন ইসলাম লাল, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, শামীম খান মিসকিন, সামসুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Read More »

রংপুরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অবহিত করণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নগরীর মিঠু হোটেল মিলনায়তনে মতবিনিময় সভায় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর(অব) মোঃ নাসিম, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মশিউর রহমান মধু, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাহবুবার রহমান, রংপুর সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বাংলা ভিশন টিভি চ্যানেলের ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ, দুস্থ্য উন্নয়ন সংস্থা(ডাস) নির্বাহী পরিচালক চাঁদ মিঞা । অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনন্দলোক ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।

Read More »

তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন ও সর্বজনের সংহতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই, রংপুর বিভাগের বৈষম্য নিরসনের দাবিতে সর্বজনের সংহতি সভা ও মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনে সভা কক্ষে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সর্বজনের সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বজনের সংহতি সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সারোয়ার্দী বাপ্পী, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অধ্যাপক মোজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, কমিউনিস্ট পার্টির শাহাদৎ হোসেন, বাসদের আব্দুল কুদ্দুস, আব্দুল জলিল শেখ, মাহামুদুল আলম ও রফিকুল ইসলামসহ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। আন্দোলনের একটি পর্যায়ে সরকার দাবি বাস্তবায়নের কথা বললেও তার বাস্তবায়ন থমকে গেছে। উল্টো বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রতিবেশি পশ্চিমবঙ্গ সরকার উজানে তিস্তার পাশে আরো দুটি খাল কেটে তিস্তার অবশিষ্ট পানি একতরফা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে। তিস্তা নদী সমস্যা দিনদিন প্রকট হচ্ছে। ভারত-বাংলাদেশর প্রতিনিধি নিয়ে গঠিত যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত আছে, তিস্তা নদী ও পানি বিষয়ক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পানি বন্টনের সিদ্ধান্ত নেবেন দু’’দেশের প্রধানমন্ত্রী। দু’’দেশের প্রধানমন্ত্রী ২০১১সালে এই লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেন। তিস্তা চুক্তি সই এবং অববাহিকা ভিত্তিক যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকার থাকার পরেও শক্তিশালী প্রতিবেশি কোন কিছু মানছে না। ২০১১ তিস্তা চুক্তির রূপরেখা চূড়ান্ত হলেও মমতার আপত্তির মুখে কেন্দ্রীয় সরকার চুক্তি সই থেকে পিছু হটে। ২০১৪ সালের আগে শুষ্ক মৌসুমে অল্প কিছু পানি হলেও আমরা পেতাম। ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার খরাকালে উজানে তিস্তার পানি পুরোটাই প্রত্যাহার করে নিচ্ছে। এই বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে সমাধানের আশ্বাস দিলেও তা আটকে গেছে। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সরকার উজানে তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় নতুন করে তিস্তা নদীর পাশে আরো দু’টি খাল খননের পরিকল্পনা চূড়ান্ত করেছে। এটি বাস্তবায়ীত হলে বাংলাদেশ অংশের তিস্তায় বর্ষাকালের তিনমাস ছাড়া নয় মাসই পানি থাকবে না। সম্পূরক সেচের জন্য আমাদের তিস্তা সেচ প্রকল্প পানি সংকটে অকার্যকর হবে। মহানন্দা পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়বে। খাল দিয়ে ভারত জলঢাকা নদীর পানি সরিয়ে নিলে কুড়িগ্রামের ধরলা নদীটিও মরে যাবে। মরে যাবে তিস্তার শাথা-উপনদী। বক্তারা আরো বলেন, সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা তিস্তার দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এ তিস্তা চুক্তি সম্পাদনের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে বলে দেশবাসীকে জানিয়েছিলেন। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার আশাবাদের খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে। ভূ-রাজনীতির টানাপোড়নে এই মহাপরিকল্পনার অর্থায়নের বিষয়ে অন্য দেশ থেকে অর্থ গ্রহণে যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। এবং এই লক্ষ্যে তিস্তা কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব জানানো হয়। সর্বজনের সংহতি সভা শেষে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ সময় আগামী মে মাসের দিকে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে রংপুর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে তিস্তা কর্তৃপক্ষ গঠনের দাবি জানানো হয়। বক্তারা ভারতের পশ্চিমবঙ্গ সরকার তিস্তা নদীর পাশে আরো দুটি খাল খননের পরিকল্পনা নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে খাল দুটি খনন পরিকল্পনা বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সিন্ধাস্তহীনতার কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছেনা। ভারত নতুন দুটি খাল নতুন করে খনন করলে উত্তরাঞ্চল মরভূমিতে পরিনত হবে। তারা পদ্মাসেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,জলাধার নির্মাণ ও তিস্তা কর্তৃপক্ষ গঠনের দাবি জানান।

Read More »

রংপুরে বিশুদ্ধ খাদ্য প্রস্তুতে স্বদিচ্ছা ও সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুরের আয়াজনে এবং বাংলাদেশ রেস্তোরা মালিক সমিত রংপুর ও বেকারী মালিক সমিতি রংপুর এর সহযোগিতায় রংপুরে বিশুদ্ধ খাদ্য প্রস্তুতে, স্বদিচ্ছা ও সচেতনতার বিকল্প নাই শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ মিলনায়নে কর্মশালায় (ক্যাব) রংপুরের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোঃ আব্দুল মান্নান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকারের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম, রংপুর জেলা জাতীয় ভোক্তা অধিকারের উপ-পরিচালক আফসানা পারভীন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুরের সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহিদ আখতার সোহেল, (ক্যাব) রংপুরের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক তুহিন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রেস্তোরা মালিকগন । এ সময় পবিত্র রমজানের ইফতারিসহ বিভিন্ন খাদ্যে হাইড্রোজ, রেড অক্সাইড, মনো সোডিয়াম গ্লুটামেট, ট্রান্সফ্যাট, ব্যবহৃত তেল, টেক্সটাইল কেমিক্যাল, বিপজ্জনক সুগন্ধি ও রাসায়নিক ক্যামিকেল না মেশানো জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তাগন।

Read More »

রংপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের আয়োজনে “জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠা”র দাবীতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের সভাপতি ভূবন চন্দ্র মোহন্ত, নির্বাহী সভাপতি নির্মলেন্দু গোস্বামী, মহিলা সম্পাদিক ও রংপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শ্রীমতি ক্ষ্যান্ত রানী, এন কে দাস সহ বিভাগীয় কমিটি, যুব মহাজোট- ছাত্র মহাজোট, স্থানীয় হিন্দু মহাজোটের কর্মী-সমর্থক গণ । মানববন্ধনে সহযোগিতায় ছিলেন বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রাম জীবন কুন্ডু, নির্বাহী সভাপতি ও কাউন্সিলর হারাধন চন্দ্ররায়। মহাজোট কেন্দ্রীয় কমিটির বিভাগীয়(রংপুর) সাংগাঠনিক সম্পাদক শ্রী লক্ষন বর্মন। আলোচনা শেষে সভাপতি ভূবন চন্দ্র মোহন্ত মানববন্ধনে অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।

Read More »