সর্বশেষ
সর্বশেষ

Day: March 11, 2023

রংপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পঞ্চগড়ে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ। রংপুর জেলা যুবলীগের অন্যতম নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন রংপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, সুমন মিয়া, লিটন, হিটলার রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, মেরিনুল মোর্তুজা মেরিন, সাংগঠনিক সম্পাদক, আদনান হোসেন আতিকুর রহমান আতিক, সাবেক প্রচার সম্পাদক মোক্তার ইলাহি মুরাদ উপ প্রচার নাহিদ হাসান সাদ্দাম কাউনিয়া উপজেলা ছাত্রলীগেরসাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম আকরাম,যুবলীগ নেতা সোবহান সরকার, খায়রুল পারভেজ পলাশ, মাহমুদুর রহমান অভি, বিদুৎ, রায়হান, আলিফ আসাদুজ্জামান রাজা, অন্যান্য নেতৃবৃন্দ

Read More »

ছিনতাই ৩ ট্রাংকে মিলল প্রায় ৪ কোটি টাকা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : উদ্ধার-হওয়া-৩-ট্রাংকে-মিলল-প্রায়-৪-কোটি-টাকা-কালো রঙের এ মাইক্রোবাসে এসেই টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বৃহস্পতিবার গভীর রাতে নিউজবাংলাকে বলেন, ‘তিন ট্রাংকের এক ট্রাংক খালি ছিল। বাকি দুই ট্রাংকে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভিকটিম কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজন উপস্থিত ছিলেন। ট্রাংকের চাবিগুলো তাদের কাছেই ছিল। তারাই ট্রাংক তিনটি আনলক করেছেন।’ বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া চার ট্রাংকের মধ্যে তিনটি উদ্ধার হয়েছে। এসব ট্রাংক থেকে পাওয়া গেছে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। রাজধানীর তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম নিউজবাংলাকে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছিল, উদ্ধার হওয়া তিনটি ট্রাংকে ৯ কোটি টাকার বেশি থাকতে পারে। তবে পরে হিসাব করে সবমিলিয়ে এসব ট্রাংকে পাওয়া গেছে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। টাকা উদ্ধারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিকুঞ্জ এলাকায় হোটেল লা মেরিডিয়ানের সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ বলেন, ‘১০ ঘণ্টার মধ্যে ৯ কোটির বেশি টাকা উদ্ধার করেছি। বড় অংশই উদ্ধার করা হয়েছে। ট্রাংকগুলো তালাবদ্ধ আছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো খোলার পর প্রকৃত হিসাব জানা যাবে।’ গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধারের পর ট্রাংকগুলো তুরাগ থানায় হস্তান্তর করা হয়। ডাচ-বাংলার ছিনতাই হওয়া কত টাকা পাওয়া গেছে সে বিষয়ে গভীর রাতে শরীফুল নিউজবাংলাকে বলেন, ‘তিন ট্রাংকের এক ট্রাংক খালি ছিল। বাকি দুই ট্রাংকে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভিকটিম কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজন উপস্থিত ছিলেন। ট্রাংকের চাবিগুলো তাদের কাছেই ছিল। তারাই ট্রাংক তিনটি আনলক করেছেন।’ ডিএমপি ডিবিপ্রধানের ভাষ্য বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা তো ট্রাংক খুলে টাকা গুনি নাই। অনুমান করে বলেছি, তবে টাকা কম হবে, আমরা যা বলেছিলাম তার থেকে।’ কী হয়েছিল রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকাবাহী একটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে ঘটা ওই ঘটনায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তুরাগ থানার এক কর্মকর্তা জানান, উত্তরার দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরে ব্রিজের কাছে একটি গাড়ি থেকে ট্রাংকভর্তি ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত অস্ত্রধারীরা। মাইক্রোবাসটি মিরপুর ডিওএইচএস থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। তিনি জানান, ডাচ-বাংলার টাকা মানি প্ল্যান্ট সিকিউরিটি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী নিয়ে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি হাই-এইস মাইক্রোবাসে ৮ থেকে ১০ অস্ত্রধারী টাকা বহন করা মাইক্রোবাসটি থামিয়ে টাকা লুট করে নিয়ে যায়।

Read More »

রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ঐতিহাসিক ৭ মার্চ এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “ আকাশে বাতাসে ওঠে রণি” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৮০” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান ও আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশে^র সকল মাকে শ্রদ্ধা জানানো হয়। সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় অতিথি ছিলেন মোনসেফা পারভীন সদস্য জেলা আওয়ামীলীগ, সাবেক সদস্য জেলা পরিষদ, রংপুর ও সাবেক উপজেলা চেয়ারম্যান পীরগঞ্জ, রংপুর। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজারহাট কুড়িগ্রাম জয়ন্তী রাণী, বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) বাচ্চু কুমার দাস, মাসুদ রানা, সুস্মিতা বনিক, তৌফিকা ইসলাম,সুশান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থী তাহিম, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া, নাফিসা ইসলাম নায়া প্রমুখ।

Read More »

রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় মহরা প্রদর্শন । গতকাল শুক্রবার সকালে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । র‌্যালী শেষে রংপুর জিলা স্কুল মাঠে আলোচনা সভা ও ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় মহরা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, রংপুর ফায়ার সাভিংসের উপ পরিচালক মোঃ আব্দুল হামিদ, সিনিয়র স্টেশন ও কমান্ড অফিসার মোঃ বাদশা মাসুদ আলম, রংপুর জিলা স্কুলের প্রশান শিক্ষক আবু রায়হান মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »