সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিস্ফোরণে নাশকতার তথ্য পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মুন্সীগঞ্জ, ১১ মার্চ, ২০২৩ : রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে সম্প্রতি বিস্ফোরণের ঘটনায় কোনো নাশকতা চেষ্টার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আজ বিকেলে জেলার সিরাজদিখানের বাহেরকুচিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
তিনি বলেন, প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখন পর্যন্ত অনুসন্ধান চলছে, আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।
আওয়ামী লীগ কোনো চক্রান্তে ভয় পায় না বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশের আগামী জাতীয় নির্বাচন হবে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমে। আওয়ামী লীগ কখনোই কোনো চক্রান্তে বিশ্বাস করে না। জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্তকে আমরা ভয় পাই না। এগুলো মোকাবেলা করেই আমরা চলছি।
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের সময় তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। বিরোধীদল বলুন কিংবা ভিন্নপথের রাজনীতি বলুন সকলেই যার যার কৌশল অবলম্বন করবে। কিন্তু কেউ যদি কোনোরকম বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে আমাদের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। তারা তাদের কাজ করবে।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদিউজ্জামাল ডাবলু প্রমুখ।
দিনভর অনুষ্ঠানে মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM