জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের আয়োজনে “জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনঃ প্রতিষ্ঠা”র দাবীতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় হিন্দু মহাজোটের সভাপতি ভূবন চন্দ্র মোহন্ত, নির্বাহী সভাপতি নির্মলেন্দু গোস্বামী, মহিলা সম্পাদিক ও রংপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শ্রীমতি ক্ষ্যান্ত রানী, এন কে দাস সহ বিভাগীয় কমিটি, যুব মহাজোট- ছাত্র মহাজোট, স্থানীয় হিন্দু মহাজোটের কর্মী-সমর্থক গণ ।
মানববন্ধনে সহযোগিতায় ছিলেন বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রাম জীবন কুন্ডু, নির্বাহী সভাপতি ও কাউন্সিলর হারাধন চন্দ্ররায়। মহাজোট কেন্দ্রীয় কমিটির বিভাগীয়(রংপুর) সাংগাঠনিক সম্পাদক শ্রী লক্ষন বর্মন। আলোচনা শেষে সভাপতি ভূবন চন্দ্র মোহন্ত মানববন্ধনে অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।
















