সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অবহিত করণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নগরীর মিঠু হোটেল মিলনায়তনে মতবিনিময় সভায় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর(অব) মোঃ নাসিম, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল,

কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মশিউর রহমান মধু, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাহবুবার রহমান, রংপুর সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন পারভেজ, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বাংলা ভিশন টিভি চ্যানেলের ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ, দুস্থ্য উন্নয়ন সংস্থা(ডাস) নির্বাহী পরিচালক চাঁদ মিঞা । অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনন্দলোক ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুজ্জামান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM