জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল স্টেডিয়াম হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবন, কোষাধক্ষ মোঃ সামসুর রহমান কোয়েল, নির্বাহী সদস্য ওবায়দুর রহমান ময়না, নুর শাহিন ইসলাম লাল, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, শামীম খান মিসকিন, সামসুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ।














