সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ঐতিহাসিক ৭ মার্চ এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে “ আকাশে বাতাসে ওঠে রণি” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৮০” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গান ও আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশে^র সকল মাকে শ্রদ্ধা জানানো হয়। সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় অতিথি ছিলেন মোনসেফা পারভীন সদস্য জেলা আওয়ামীলীগ, সাবেক সদস্য জেলা পরিষদ, রংপুর ও সাবেক উপজেলা চেয়ারম্যান পীরগঞ্জ, রংপুর।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজারহাট কুড়িগ্রাম জয়ন্তী রাণী, বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) বাচ্চু কুমার দাস, মাসুদ রানা, সুস্মিতা বনিক, তৌফিকা ইসলাম,সুশান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থী তাহিম, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া, নাফিসা ইসলাম নায়া প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM