জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় মহরা প্রদর্শন । গতকাল শুক্রবার সকালে ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন । র্যালী শেষে রংপুর জিলা স্কুল মাঠে আলোচনা সভা ও ভুমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় মহরা প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম, রংপুর ফায়ার সাভিংসের উপ পরিচালক মোঃ আব্দুল হামিদ, সিনিয়র স্টেশন ও কমান্ড অফিসার মোঃ বাদশা মাসুদ আলম, রংপুর জিলা স্কুলের প্রশান শিক্ষক আবু রায়হান মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















