সর্বশেষ
সর্বশেষ

ছিনতাই ৩ ট্রাংকে মিলল প্রায় ৪ কোটি টাকা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

উদ্ধার-হওয়া-৩-ট্রাংকে-মিলল-প্রায়-৪-কোটি-টাকা-কালো রঙের এ মাইক্রোবাসে এসেই টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বৃহস্পতিবার গভীর রাতে নিউজবাংলাকে বলেন, ‘তিন ট্রাংকের এক ট্রাংক খালি ছিল। বাকি দুই ট্রাংকে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভিকটিম কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজন উপস্থিত ছিলেন। ট্রাংকের চাবিগুলো তাদের কাছেই ছিল। তারাই ট্রাংক তিনটি আনলক করেছেন।’

বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া চার ট্রাংকের মধ্যে তিনটি উদ্ধার হয়েছে। এসব ট্রাংক থেকে পাওয়া গেছে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

রাজধানীর তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম নিউজবাংলাকে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছিল, উদ্ধার হওয়া তিনটি ট্রাংকে ৯ কোটি টাকার বেশি থাকতে পারে। তবে পরে হিসাব করে সবমিলিয়ে এসব ট্রাংকে পাওয়া গেছে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

টাকা উদ্ধারের পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিকুঞ্জ এলাকায় হোটেল লা মেরিডিয়ানের সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ বলেন, ‘১০ ঘণ্টার মধ্যে ৯ কোটির বেশি টাকা উদ্ধার করেছি। বড় অংশই উদ্ধার করা হয়েছে। ট্রাংকগুলো তালাবদ্ধ আছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো খোলার পর প্রকৃত হিসাব জানা যাবে।’

গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধারের পর ট্রাংকগুলো তুরাগ থানায় হস্তান্তর করা হয়।

ডাচ-বাংলার ছিনতাই হওয়া কত টাকা পাওয়া গেছে সে বিষয়ে গভীর রাতে শরীফুল নিউজবাংলাকে বলেন, ‘তিন ট্রাংকের এক ট্রাংক খালি ছিল। বাকি দুই ট্রাংকে ছিল ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভিকটিম কোম্পানি মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজন উপস্থিত ছিলেন। ট্রাংকের চাবিগুলো তাদের কাছেই ছিল। তারাই ট্রাংক তিনটি আনলক করেছেন।’

ডিএমপি ডিবিপ্রধানের ভাষ্য

বৃহস্পতিবার রাতে ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা তো ট্রাংক খুলে টাকা গুনি নাই। অনুমান করে বলেছি, তবে টাকা কম হবে, আমরা যা বলেছিলাম তার থেকে।’

কী হয়েছিল

রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে অস্ত্রের মুখে জিম্মি করে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকাবাহী একটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সকাল সাড়ে ৭টার দিকে ঘটা ওই ঘটনায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।

তুরাগ থানার এক কর্মকর্তা জানান, উত্তরার দিয়াবাড়ীর ১৬ নম্বর সেক্টরে ব্রিজের কাছে একটি গাড়ি থেকে ট্রাংকভর্তি ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত অস্ত্রধারীরা। মাইক্রোবাসটি মিরপুর ডিওএইচএস থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল।

তিনি জানান, ডাচ-বাংলার টাকা মানি প্ল্যান্ট সিকিউরিটি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের পাঁচজন কর্মী নিয়ে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি হাই-এইস মাইক্রোবাসে ৮ থেকে ১০ অস্ত্রধারী টাকা বহন করা মাইক্রোবাসটি থামিয়ে টাকা লুট করে নিয়ে যায়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM