জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
আলোচনা সভায় ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাহিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুস বাদল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুন নাহার বিথি। এসময় ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা পেয়ারা স্যার স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
















