সর্বশেষ
সর্বশেষ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৩খৃ.

একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

বৈঠকে ৫৯ তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে উপমহাদেশে বঙ্গোপসাগরকেন্দ্রিক বেল্টে বন্দরসমূহ ব্যবহারকারী জনসংখ্যার পরিধির সাপেক্ষে পূর্ণ সক্ষমতা যাচাই পূর্বক সক্ষমতা তৈরী করার সুপারিশ করা হয়। সেইসাথে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে নদী শাসন নিয়ে বিশদ স্টাডি করার সুপারিশ করা হয়।

কমিটি ট্যারিফ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিন বন্দরে (চট্রগ্রাম, মোংলা, পায়রা) স্টাডিপূর্বক ট্যারিফ নির্ধারণের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM