সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে অক্টোবরের মধ্যে সিটি সার্ভিস চালু হবে……রংপুর মেট্রো কমিশনার

রংপুরে অক্টোবরের মধ্যে সিটি সার্ভিস চালু হবে……রংপুর মেট্রো কমিশনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, রংপুর মহানগরীতে সিটি সার্ভিস চালু করা খুব জরুরী হয়ে পড়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা হয়েছে। মটর মালিক ও শ্রমিক সকলের সহযোগীতা পেলে আগামী অক্টোবর মাসেই সিটি টাউন সার্ভিস চালু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছেন তা করে দেখিয়েছেন, এখন ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছেন, যার সফলতা আমরা ইতিমধ্যে পাচ্ছি। তাই পুলিশকেও স্মাট হতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পুলিশকে জনগনের বন্ধু হতে হবে, হয়ে সকলের সেবায় কাজ করতে হবে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর মেট্রো ট্রাফিক বিভাগের আয়োজনে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সহযোগীতায় পরিবহন মালিক, শ্রমিক ও সুধিজনের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজম্মেল হক, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ,

সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মানিক, রংপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খতিবর রহমান, রংপুর মেট্রাপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন (উত্তোর) মোঃ বেলাল হোসেন, টিআই প্রশাসন (দক্ষিণ) মোঃ কেরামত আলী, টিআই মোঃ ইসলাম আলী, রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান লিপপন, মালিক সমিটির চেইন মাস্টার শাহিন হোসেন জাকির সহ সূধীসমাজ। এ সময় মেট্রোপলিটন পুলিশ, মটর মালিক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM