সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নজরুল বর্ষ উপলক্ষে সুরচর্চা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান

রংপুরে নজরুল বর্ষ উপলক্ষে সুরচর্চা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নজরুল বর্ষ উপলক্ষে সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে সুরচর্চা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান । ২৪ জুলাই,২০২৬ শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর কামাল কাছনায় পঞ্চকবির গান নিয়ে “গানে গানে পঞ্চকবি” শিরোনামে ফেইস বুক ভিত্তিক লাইভ বিশেষ সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ১৪৪” অনুষ্ঠিত হয়।

সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জীবন কুমার পোদ্দার এর সার্বিক পরিচালনায় বাংলা সংগীতের পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্র লাল রায় স্মরণে কবিদের সৃষ্টকর্ম এবং বাংলা সংগীতে পঞ্চকবির গানের প্রভাব নিয়ে অলোচনার পাশাপাশি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সভাপতি, পঙ্কজ বনিক।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন তিথি সরকার, মো: মামুন, উজ্জ্বল সাহা, টুম্পা চক্রবর্তী, রাহুল চক্রবর্তী, দোলন দে প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চকবি রচিত জনপ্রিয় গান পরিবেশন করেন শ্রাবন্তী মল্লিক, সায়মা আক্তার, মল্লিকা রায়, সুইটি সাহা, সুস্মিতা বনিক, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, ত্রিদিব রায়, শুচিস্মিতা বর্মন, আরাফ আইদীন সাম্য, অদ্রিকা সরকার, শ্বেতার্জিতা দে অর্ণমা, জয়শ্রী চক্রবর্তী এবং উজ্জয়িনী সাহা । তবলায় সহযোগিতা করেন বিশিষ্ট তবলা বাদক সুকান্ত রায় দুলাল এবং কী-বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM