সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে

আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে

সকল ইলেকট্রনিক মিডিয়া

সিনিযর রিপোর্টার / দ্যা রিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৮ বৈশাখ (২১ এপ্রিল) ২০২৬ খৃ. – আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা হয়েছে। এ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল টেলিভিশন চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাসমূহ প্রচারের জন্য অনুরোধ করা হলো:

মূলবার্তা:

“পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে আবশ্যিকভাবে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৪ ধারা অনুযায়ী পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য তৈরি হয়েছে এমন মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সংবলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ (দশ) বছর এবং সর্বনিম্ন ৩ (তিন) বছর কারাদণ্ড-সহ অর্থদন্ডের বিধান রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ (পাঁচ) বছর কারাদণ্ডে,বা অনধিক ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫(১) (খ) অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার, বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে, অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে বা অনধিক ৩ (তিন) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে।

এছাড়াও প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবকে অগ্রাহ্য করে যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে”-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM