জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
এক দফা দাবিতে রংপুর মেডিকেলে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালন । গতকাল বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে বর্তমানে প্রশাসন ক্যাডারদের অপসারণ ও উক্ত পদে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালন করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সগণ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
















