সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • এমপি হয়ে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান ডা. শর্মিলা সরকার রুমা

এমপি হয়ে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান ডা. শর্মিলা সরকার রুমা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আওয়ামীলীগ সরকারের আমলে নারীদের ভাগ্যের উন্নয়ন হয় আর রংপুর অঞ্চলে এই উন্নয়ন বাস্তবায়নে কাজ করতে সংসদে সংরক্ষিত আসনের এমপি হতে চান রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য ডা.শর্মিলা সরকার রুমা।

সোমবার ( ১১ ফেব্রুয়ারি) সাংবাদিক সঙ্গে এক আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে নারীদের ভাগ্যের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন। সংসদে ভূমি আইন পাস হয়েছে, নারীদের অধিকার রক্ষা করে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন।
শর্মিলা সরকার বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপায়ণের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। আর সেই জায়গা থেকে আমাকে সংরক্ষিত আসনের মনোনীত করা হলে আমি আমার জায়গা থেকে রংপুর অঞ্চলের নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই যোগ্য নেতৃত্ব পেয়েছেন, উদ্যমী মানুষ পেয়েছেন, তাকে দিয়ে সেই এলাকার চিত্রই বদলে দিয়েছেন।তাই আমি আমার বিগত দিনের সকল ত্যাগ-তিতীক্ষা, শ্রম-আর কাজের ওপর ভিত্তি করে আমার প্রিয় দল ও উন্নয়নে রূপান্তরিত বাংলাদেশের নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রংপুর থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চাই। আর পবিত্র এ দায়িত্ব পেলে রংপুরের নারীদের কর্মসংস্থানে বেশি গুরুত্ব দিতে চাই আমি।কেননা রংপুর অঞ্চল কৃষিভিত্তিক শিল্প, গার্মেন্টস, কৃষিপণ্য প্রসেসিং ও রপ্তানী আমাদের জন্য অপার সম্ভাবনার এক দিগন্ত।আর এগুলো কাজে লাগিয়ে হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব।

প্রসঙ্গত,দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন নারী।আগামী ১৪ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM