সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জাসদের সকল অংশের ঐক্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো- ব্যারিস্টার ফারাহ খান

জাসদের সকল অংশের ঐক্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো- ব্যারিস্টার ফারাহ খান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নিউক্লিয়াস প্রধান স্বাধীনতার রুপকার জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মূখ্য উদ্যোক্তা ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো। ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব্যক্তি স্বার্থে খন্ড- বিখন্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে।

সেই কারণে আমি আজ আপনাদের কাছে এসেছি কারণ জাসদ কোন নেতার দল নয়, জাসদ কর্মিদের দল। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সকল অংশকে একত্রিত করে এবার ৩০০ আসনে প্রার্থী দেবো। গতকাল (১০ মে) সকাল ১১টায় রংপুর সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যদি বিএনপি-জামাত ও আওয়ামী লীগের সাথে জোট বাধতে পারি , তবে কেন আমরা ঐক্যবদ্ধ জাসদ হতে পারবো না।

কেন সব ভুল ও মান অভিমান ভুলে নিজেদের ভাইদের সাথে আমরা এক হতে পারবো না। তিনি বলেন আপনারা আমাকে সাহায্য করুন। আমাদের জাসদের কোন নেতারা নতুন প্রজন্ম তৈরী করেননি। ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, ১৯৭১ সালে যে স্বপ্নের সোনার বাংলার জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিলো, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিলো, দেশে এক দলীয় শাষন ব্যাবস্থা কায়েম করা হয়েছিলো।

আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিলো সভায় উপস্থিত ছিলেন জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি, সাব্বির আহমেদ, আব্দুল হাই, আলহাজ্ব আমিনুল ইসলাম রাজু, এ্যাড. রফিকুল ইসলাম মুকুল, মোঃ শফিয়ার রহমান, ইসমাইল হোসেন বাদল সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জাসদের বিভিন্ন গ্রুপের নেতাকর্মিরা। মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মিরাই দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবন্ধ জাসদ গড়ে তোলার পক্ষে তাদের মতামত তুলে ধরেন। অবশেষে ব্যারিস্টার ফারাহ খানের কন্ঠে কন্ঠ মিলিয়ে সকলে স্লোগান ধরেন ‘আমাদের লক্ষ্য জাসদের ঐক্য।’

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM