জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব ২০২৫ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঈদের তৃতীয় দিন (৯ জুন) সোমবার সকাল ১১টায় রংপুর টাউনহল সংলগ্ন সাহিত্য মঞ্চে ফল উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিসুর রহমান লাকু ।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ রাজিব, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব মোঃ শামীম, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাবেক সাংগঠনেক সম্পাদক মোঃ ময়েন উদ্দিন, রংপুর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রানা, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ রত্না, (জাসাস) রংপুর জেলা শাখার সিঃ যুগ্ম আহবায়ক ডাঃ নিম্মি জামান, যুগ্ম আহবায়ক কোরবান আলী,
স্বাধীন ইসলাম, মোঃ তোতা, হামিদ শারমিন শান্ত, সদস্য সচিব উৎপল ভৌমিক, জাসাস রংপুর সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ মামুন, মিঠাপুকুর শাখার আহবায়ক স্বাধীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফল উৎসব অনুষ্ঠানে দেশিয় ফল আম, জাম, কাঠাল, লিচু, কলা, লটকন, আনারশ, বাংগী সহ অন্যান্য দেশিয় ফলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় সংগিত পরিবেশন করেন সুর-ছন্দ একাডেমির লামইয়া- ভানু ও তার দল।
















