সর্বশেষ
সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে আটক অবশিষ্ট ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে আটক অবশিষ্ট ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে আটক অবশিষ্ট ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর) ২০২৫ খৃ. –
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য হতে ইতোমধ্যে ১৮৮ জন দেশে ফিরে আসলেও অদ্যাবধি আবুধাবী কারাগারে আটককৃত ২৫ জন বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সহসাই তাদের মুক্তির ব্যাপারে সরকার দৃঢ় আশাবাদী।
অবশিষ্ট বন্দিদের মুক্তির ব্যাপারে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাঁদের মুক্তির জন্য কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা প্রেরণ করে তাঁদের মুক্তির ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়। মুক্তি প্রক্রিয়ায় সন্তোষজনক গতি আনার লক্ষ্যে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক সভায় বিষয়টি উত্থাপন করেন এবং ইতোপূর্বে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সম্মানে ছাড় পাওয়া ১৮৮ ব্যক্তির ন্যায় বর্তমানে আটককৃতদের মুক্তির বিষয়ে আলোচনা করেন। এরপরে কাঙ্ক্ষিত অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় গত ১ জুলাই ২০২৫ তারিখ দূতাবাস হতে আরেকটি নোট ভারবালের মাধ্যমে বন্দিদের মুক্তির বিষয়ে কনস্যুলার এক্সেস চাওয়া হয়। গত ৮ জুলাই ২০২৫ তারিখে তাঁদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করার লক্ষ্যে হামদান আল কাবি নামক এক ল’ফার্ম-কে নিযুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। নিযুক্ত ল’ফার্ম গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে জানায় যে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে স্টেট সিকিউরিটি সম্পর্কিত মামলা থাকায় আইনি পদক্ষেপসমূহ সময়সাপেক্ষ এবং রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুসরণ করে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে মর্মে উক্ত ল’ফার্ম দূতাবাসকে সময়ে সময়ে অবহিত করছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট ২০২৫ তারিখে সেদেশের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান (H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan) এর সাথে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠককালে ২৫ জন বন্দির তালিকাসহ ইতোপূর্বে সকল যোগাযোগের তথ্যসংবলিত হার্ডকপি হস্তান্তর করেন। দূতাবাস হতে গৃহীত কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও দ্রুততম সময়ে সম্পন্ন করে বন্দিদের মুক্তির লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সে দেশের মিনিস্টার অব জাস্টিস আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামি (Minister of Justice H.E. Abdullah bin Sultan bin Awad Al Nuaimi) নিকট একটি অনুরোধপত্র প্রেরণ করেন।
এরই ধারাবাহিকতাতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হতে উক্ত ২৫ জনের পাসপোর্ট কপি ও ভিসা নম্বর দূতাবাসের কাছে চাওয়া হয়। দূতাবাস দ্রুততার সাথে সকলের সাথে যোগাযোগ করে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ চাহিত সকল তথ্য নোট ভারবাল আকারে প্রেরণ করে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM