সর্বশেষ
সর্বশেষ
  • খেলাধুলা
  • টাঙ্গাইল সদর ও সখিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইল সদর ও সখিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইল , ০৪/০৬/২৩ঃ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

টাঙ্গাইল জেলার সদর ও সখিপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

রবিবার ( ০৪ জুন ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম-এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সখিপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের প্রতিমাবংকীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়। এ সময়ে টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

সদরের অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পটি ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও করোনার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্পে ৫২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশব্যাপী এ বিশাল কর্মযজ্ঞ সফলতার সাথে বাস্তবায়ন করে চলেছে। এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ নিয়মিত আয়োজন করা হচ্ছে। এ বছরই বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি জেলা শহরে আধুনিক স্টেডিয়াম,
টেনিস কোর্ট, সুইমিং পুলসহ বিভিন্ন আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। টাঙ্গাইলে জেলা স্টেডিয়ামকেও আধুনিকায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময়ে ভবিষ্যতেও টাঙ্গাইল জেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে টাঙ্গাইল সদর ও সখিপুর উপজেলা রয়েছে। এ দুটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ১১ লাখ টাকা ও ৫ কোটি ৬২ লাখ টাকা । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, পাঁচ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM