সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • দেশে সরকারি আরও দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশে সরকারি আরও দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

সিনিয়র রিপোর্টার /দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ৪ সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ৪ সেপ্টেম্বরছবি: পিআইডি
দেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এর মধ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ’ হবে নারায়ণগঞ্জে। আর ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হবে সাতক্ষীরায়।

এ দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পৃথক দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বর্তমানে দেশে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কিছুদিন আগে আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর আজ দুটি বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হলো। এখন নতুন তিনটি বিশ্ববিদ্যালয় হলে দেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৩টি।

মন্ত্রিসভার আজকের বৈঠকে শিক্ষা বিষয়ে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ২০১৩ সালে জাতীয়করণ (সরকারি) করা বিদ্যালয়গুলোর ২৬ হাজার ১৯৩ শিক্ষকদের যোগ্যতা অর্জনের শর্ত পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শর্ত পূরণের সুযোগ পাবেন ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা।

এ ছাড়া জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতিবছর ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের দিবস উদ্‌যাপন–সংক্রান্ত পরিপত্রের ‌‘খ’ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০১৩–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM