জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার নগরীর ২৩ নং ওয়ার্ডের হনুমানতলায় রংপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, জুম্মাপাড়া ইউসেপ স্কুল ও দোলাপাড়ায় পৃথকভাবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ধানের শীষের পক্ষে জনতার উচ্ছ্বাস দেখা গেছে।
উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তাঁর উপস্থিতিকে ঘিরে প্রতিটি উঠান বৈঠক ও গণসংযোগে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
বৈঠকগুলোতে উপস্থিত জনতা ধানের শীষ মার্কার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, জেলা বিএনপির সদস্য ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, মহানগর ছাতদলের আহবায়ক ইমরান খান সুজন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, সহ স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী ও হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
















