সর্বশেষ
সর্বশেষ
  • ভিউ
  • পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) ২০২৬ খৃ. –

ঢাকা, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“পবিত্র আশুরা উপলক্ষ্যে আমি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদত বরণকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছি।

সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা এক তাৎপর্যময় ও শোকের দিন। ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা বহু তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের চরম আত্মত্যাগ আশুরাকে দিয়েছে এক অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মদান মানবজাতির ইতিহাসে চির জাগরুক হয়ে থাকবে। পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়; দেখায় সত্য, সুন্দর ও আলোর পথ। পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনকে আলোকিত করুক-এ প্রত্যাশা করি।

শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে আহ্বান করে। সকল প্রকার হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। পবিত্র আশুরার এই দিনে আমি একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।”

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM