সর্বশেষ
সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৯ জুলাই, ২০২৩ খ্রিঃ

একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এ.কে.আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ: প্রিন্স, মো: আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে বিগত ৩৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি সুইজারল্যান্ড সফরের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের কতিপয় সদস্যের বাংলাদেশের নির্বাচন, শ্রম আইন ও অন্যান্য বিষয়ে চিঠির প্রেক্ষিতে গৃহীত বিষয়াদি নিয়ে সভায় আলোচনা করা হয়।

বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বিশ্ব অঙ্গনে অটুট রাখতে কমিটি কর্তৃক পররাষ্ট্র মন্ত্রনালয়কে প্রতি সপ্তাহে দুই দিন প্রেস ব্রিফিং করতে পরামর্শ দেয়া হয়।

বৈঠকে অস্ট্রিয়া ও ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সহযোগিতার ক্ষেত্র নিয়ে স্ব স্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের সর্বশেষ অবস্থা অবহিত করা হয় ।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM