সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, ২৭ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ
একাদশ জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৪তম বৈঠক আজ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, মনজুর হোসেন এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।
সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বিলের উপর বিস্তারিত আলোচনা শেষে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল, ২০২৩’ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, আইএমইডি’র সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
















