সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম :

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২২: একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এর সভাপতিত্বে ২১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোঃ মোতাহার হোসেন, মোঃ মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

শুরুতে ২০তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বিআইএমআরডি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

কমিটির সভায় জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সশস্ত্র বাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ/প্রস্তুতি কার্যক্রমের পর্যালোচনা করা হয়।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, ইয়েমেনে অপহৃত লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আনামকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কমিটি থেকে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উদ্যোগের ব্যাপারে জানতে চাওয়া হয়।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM