সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস ধর্মঘটের পালন করছে ব্যবসায়ীরা। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়। তবে জরুরী ও পচনশীল পণ্য হিসেবে কাঁচাবাজার, ওষুধের দোকান-দোকানপাট খোলা ছিলো। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল হাালীম বুলু, মোটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকেই নগরীর ছোট বড় বিপণীবিতান, শপিংমল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে কর্মচারী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মার্কেটের সামনে সমবেত হয়। সেখানে আধাবেলা ধর্মঘটে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন। পরে সেখানে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দোকান মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তিনী শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হয়। এসময় সবাই কান্নায় ভেঙ্গে পরেন এবং আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া প্রার্থনা করেন তারা।

পরে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া সকলকে নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল করে নগরীতে। এসময় বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘটে অংশ নেন রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুষ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM