সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিএনপি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে…রংপুরে তারেক রহমান

বিএনপি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে…রংপুরে তারেক রহমান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচিত হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। শুধু তাই নয় কৃষকদের জন্য ফ্যামেলী কার্ডের মতো কৃষক কার্ডের ব্যবস্থাও করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারী) রাত পৌনে ৯ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আবু সাঈদের রক্তে মেশানো মাটি এই রংপুর। সেই রক্ত বৃথা যেতে পারে না। রংপুর সহ বিভাগের অন্যান্য জেলাকে গরীব বলা হয়। কিন্তু আমি বিশ্বাস করি না। বরং এই অঞ্চল সম্ভাবনাময়। পথে দেখলাম বোরো ধান রোপনের প্রস্তুতি চলছে। অথচ এক সময় এই বোরো ধান চাষ হতো না। শহীদ জিয়া খাল খননের মাধ্যমে এই বোরো ধানের চাষের ব্যবস্থা করেছিলো।

দেশের অন্যান্য বিভাগ, ঢাকা, চট্রগ্রামে যদি ইন্ড্রাষ্টিয়াল হতে পারে তাহলে কৃষি প্রধান অঞ্চল হিসেবে রংপুর দিনাজপুরে কেন কৃষি পণ্যের জন্য ইন্ড্রাষ্টিজ হতে পারে না। এই অঞ্চলে ইন্ড্রাষ্টিয়াল করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি আগে জানতাম শুধু দিনাজপুরে কয়লা খনি আছে, রংপুরের পীরগঞ্জে কয়লা আছে। তাই এই কয়লা যদি উত্তোলন করতে পারি, তাহলে এই কয়লা দিয়ে অনেক কিছু উন্নয়ন করতে পারি।

তিনি আরো বলেন, ৫ আগস্টে দেশের যে পরিবর্তন হয়েছিলো তা কোন নির্দিষ্ট দলের নেতৃত্বে হয়নি। দেশের তৃণমুল থেকে সকল শ্রেণির মানুষের প্রচেষ্টায় এই দেশের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে ধরে রাখতে হলে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তাহলে আমাদের অধিকার আদায় হবে। আমরা জুলাই সনদকে সম্মান করি। এজন্য গণভোটে হ্যাঁ ভোটে দিবেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের পরিবর্তন আনতে হলে দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতির টুটি চেপে ধরতে পারলে দেশের উন্নয়ন হবে। বিগত সরকার ১৬ বছরে মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। শুধু মেগা প্রজেক্ট হলে সমস্যা ছিলো না। কিন্তু মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করে দেশের বাইরে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। দুর্নীতিবাজদের বিচার করতে হবে। যে টাকা বিদেশে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে। বিএনপি পারে দুর্নীতি দমন করতে। তাই বলতে চাই, দেশে বড় বড় ফ্লাইওভার হবে, বড় বড় বিল্ডিং হলে হবে, কিন্তু মানুষ চায় তাদের ভাগ্যের পরিবর্তন, মানুষ চায় কর্মসংস্থান।

তিনি বলেন, একটি দল বলে বেড়াচ্ছে, তারা যখন আমাদের সাথে ক্ষমতায় ছিলো, তখন তারা ভালো ছিলো আমরা খারাপ ছিলাম। আমি বলতে চাই, মানুষতো ভালো মানুষের সাথে থাকতে চায়, কিন্তু তারা কেন ৫ বছর আমাদের সাথে থাকলো। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা ভুল বলছে।

তিনি আরো বলেন, এই অঞ্চলের পানি সমস্যা আছে। এই সমস্যা সমাধানের জন্য শহীদ জিয়া তিস্তা ব্যারেজের কাজ শুরু করেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপি বিজয়ী হলে ১৩ তারিখ সরকার গঠন করলে এই অঞ্চলের মানুষের তিস্তা ব্যারেজের স্বপ্ন পূরণে আমরা দ্রুত হাত দিবো ইনশআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনাসহ খাল খননেন কাজ শুরু হবে। যাতে কৃষি অঞ্চল মানুষের উপকারে আসে।

এর আগে রাত সাড়ে ৮ টায় জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সময় করতালি, স্লোগান ও দলীয় পতাকা নেড়ে তারেক রহমানকে স্বাগত জানান তারা। পুরো সমাবেশ এলাকাটি মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির নির্বাহী পরিষদের সাংগঠনিক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর-বিভাগ) আব্দুল খালেকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে বিকেলের আগেই তারেক রহমানের নির্বাচনী বিভাগীয় জনসভাস্থল কালেক্টরেট মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তিল ধারণের ঠাঁই নেই। নির্বাচনী জনসভার মাঠের আশেপাশেও ভরে ওঠেছে কর্ম-সমর্থকদের সরব উপস্থিতির মধ্যদিয়ে। জনসভার মাঠে লাল সবুজের পতাকা, বিএনপির দলীয় পতাকা হাতে হাতে ধানের শীষ উজ্জীবিত নেতাকর্মী। নগরীর কাচারী বাজারের প্রধান সড়কে বিভিন্ন স্থান থেকে বড় মিছিল আসছে মাঠের দিকে। তারেক রহমানের বক্তব্য সরাসরি শোনার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন মোড়ে।

এই নির্বাচনীয় জনসভায় রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে রংপুরের পীরগঞ্জ বাবনপুর জাফরপাড়ায় উপস্থিত হয়ে জুলাই অভুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM