জালাল্ উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল উত্তর বঙ্গের ১৬টি জেলায় লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষক ঐক্য পরিষদ। ৬ এপ্রিল সোমবার দুপুরে রংপুর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক
মাকসুদ আলম মাসুম।
তিনি সাংবাদিকদের মাধ্যমে কৃষকদের উদ্দেশ্য বলেন, যে কৃষক ক্ষুদায় যোগায় অন্ন সে কৃষক কেন বিপন্ন। আমরা আলু চাষ করে আজ পথের ভিখারি হয়ে গেছি,তরমুজ চাষ করে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এছাড়াও ধান গম সবজি চাষ করে সর্বশান্ত হয়ে যাচ্ছি। আর লাভবান হচ্ছে বিভিন্ন সেন্ডিকেট। আমাদের অসহায়ত্ব কারো চোখে পড়ে না। রোপণকৃত কৃষিপণ্য ন্যায্য মূল্য পাইনা। কৃষকদের এমন অনেক অধিকার আদায়ের লক্ষ্যে ১৭ই এপ্রিল লং মার্চ কর্মসূচিতে উত্তরবঙ্গের সমস্ত কৃষকদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রধান আলোচক
আলহাজ্ব তানভীর হোসেন আশরাফি
সংগঠনটির রংপুর জেলার সভাপতি মাকসুদ রহমান জালাল যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীসহ সাধারণ কৃষকবৃন্দ।
















