জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েয়া টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । মে দিবস উপলক্ষে ইউনিয়নের কার্য্যালয়ের শ্রমিকদের আয়োজনে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় নগরীর শাপলা চত্ত্বরস্থ কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুুষ্ঠান রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৫ বারের মত নির্বাচিত ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, বিশেষ অতিথি ছিলেল জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, ব্যাটারী চালিত ইজি বাইক ও অটো রিক্সা জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু।
















