জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আয়োজনে হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর ধর্মসভা মন্দিরের সামনে হরিজন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ বিতরণ করেন রংপুর ধর্মসভার সভাপতি ভবতোষ সরকার বাচ্চু ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য কল্যান পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেবাশিষ সরকার দেবা, রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন কুমার ভট্টচার্য্য, সদস্য সুখেন্দ্র রায়, বৈষম্যবিরোধী নাকরিক ঐক্যর সদস্য সচিব সহযোগী অধ্যাপক দিলিপ চন্দ্র ঘোষ প্রমুখ।
















