নিজস্ব প্রতিবেদক:দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বরিশাল ঐতিহ্যবাহী জামি’ আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নতুন মসজিদের ২য় তলা নির্মাণ কাজ উদ্ধোধন করা হয়েছে। প্রাথমিক অবস্থায় নির্মান কাজের ব্যায় দরা হয়েছে ৩০ লাখ টাকা।
মাহমুদিয়া মাদ্রাসার নতুন মসজিদের ২য় তলা নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামি’ আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা পিন্সিপাল,হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহাবুব। আজ ৬ জুলাই শনিবার বাদ যোহর নতুন মসজিদের ২য় তলা নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধন চরমোনাই পীর ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য কাজী মামুনুর রশীদ খান ইউসুফী,
মুফতি মাসুদ হাসান ফিরোজ পীর সাহেব গুঠিয়া, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মো নাসির উদ্দীন খান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মোস্তাফিজুর রহমান, চকবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ইয়াদ হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শামসুেদ্দোহা সহ অত্র প্রতিষ্ঠানের উস্তাদ বৃন্দ ও শুভাকাঙ্ক্ষী গন।
















