মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা,১২জুন,২০২৪ খ্রী:
দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, শাজাহান খান, আব্দুল লতিফ সিদ্দিকী, মোঃ রেজাউল হক চৌধুরী ও মাহফুজা সুলতানা অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম, সম্পদ ও সম্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১৯৭১ সালের প্রেক্ষাপট ও পটভূমি নিয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এম ডি,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
















