সর্বশেষ
সর্বশেষ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং এ.এম. নাঈমুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রেফারী এসোসিয়েশনের কতজন রেফারী ২০২৩ সালে ফিফার তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন এবং ফিফার তালিকাভুক্ত রেফারীদের অধিকতর সুযোগ সৃষ্টিতে ফুটবল ফেডারেশনের পরিকল্পনা ও বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন (বডিবিল্ডিং ফেডারেশন) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিগত ২৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্নকারী অধিদপ্তরের সাবেক উপপরিচালক (প্রশাসন) মোখলেসুর রহমানের অপরাধ এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয় কর্তৃক শাস্তিমূলক কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাওয়া হয় এবং ১১৫ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে অবৈধ চলতি দায়িত্বাদেশ বাতিল করে যাচাই বাছাইপূর্বক জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির প্রস্তাবের প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থার অব্যবহৃত জমিগুলোর মালিকানা পরিবর্তন না করেই শুধুমাত্র উন্নয়ন করে খেলাধুলার জন্য ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানিকগঞ্জ স্টেডিয়ামের সর্বশেষ অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুতের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে নেপালকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদেরকে স্থায়ী কমিটির পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নব-নিযুক্ত সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM