জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ
রংপুরে বঙ্গর্বন্ধু চেতনা পরিষদের উদ্যোগে অসহায় -দুস্থ মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে স্টেশন এলাকায় দুই শতাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেতনা পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি শামীম তালুকদার, মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত মোঃ শাওন, বঙ্গবন্ধু চেতনা পরিষদের সদস্য জাফর আহমেদ, সুভাষ বিশ্বাস প্রমুখ।
















