সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আগামী ১৯ থেকে ২১ মে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

রংপুরে আগামী ১৯ থেকে ২১ মে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের পাশাপাশি রংপুর বিভাগের ৮ জেলা ও ৫৮ উপজেলায় একযোগে এ মেলার আয়োজন করা হবে। রোববার (১৭ মে) সকাল ১১টায় রংপুর সার্কিট হাউসের নতুন ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আবু জাফর, রংপুর জেলা প্রশাসক মো. রুহুল আমিন, রংপুর জেলা জোনাল অফিসার মোঃ নাজমুল হুদা, সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। লিখিত বক্তব্যে জানানো হয়, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করছে।

এসব কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা এবং নাগরিক সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। বক্তব্যে আরও বলা হয়, “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা ও ডিজিটাল ম্যাপসহ বিভিন্ন সেবা অনলাইনভিত্তিক ও সহজতর করা হয়েছে। বর্তমানে নাগরিকরা ঘরে বসেই ষধহফ.মড়া.নফ ব্যবহার করে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নামজারি ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

আবেদন বাতিল হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে কারণ জানানো হচ্ছে। ভূমিসংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে চালু রয়েছে ১৬১২২ হটলাইন নম্বর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি অফিসসমূহ আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, স্মার্ট ডেস্কটপ, বুক স্ক্যানার, ডিজিটাল সার্ভে মেশিন ও ইন্টারেকটিভ ফ্ল্যাট প্যানেল সরবরাহ করা হয়েছে। রংপুর বিভাগে ইতোমধ্যে ১৭৬টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” চালু হয়েছে, যেখানে নির্ধারিত ফির বিনিময়ে নাগরিকরা হয়রানিমুক্ত ডিজিটাল ভূমিসেবা পাচ্ছেন।

ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগের ফলে জমি রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ই-মিউটেশন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের ১৭টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু রয়েছে। ভূমি মন্ত্রণালয় জানায়, ভবিষ্যতে একক প্ল্যাটফর্মে সব ধরনের ভূমিসেবা চালু, ডিজিটাল ল্যান্ড জোনিং, পাঁচতলা বিশিষ্ট সমন্বিত উপজেলা ভূমি অফিস নির্মাণ এবং ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন, “ভূমিসেবা মেলা-২০২৬”-এর মাধ্যমে সাধারণ মানুষ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন হবেন এবং ভূমিসেবা গ্রহণে ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM