সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আরডিআরএস ও ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

রংপুরে আরডিআরএস ও ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান বলেছেন- ‘দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নারী ও শিশু ইত্যাদি ক্ষেত্রে জিও-এনজিও একসাথে কাজ করবে। আরডিআরএস-এর আজকের অনুষ্ঠান সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে আশা করি’।

বৃহস্পতিবার রংপুরে, আরডিআরএস মিলনায়তনে আরডিআরএস বাংলাদেশ ও আরডিআরএস-এর সহায়তায় গঠিত গণমানুষের সংগঠন ‘ইউনিয়ন ফেডারেশন’সমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। আরডিআরএস-এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই সংস্থার সামাজিক উন্নয়ন বিভাগের প্রধান মোঃ মুজিবুল হক মুনির। আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মর্জিনা বেগম ও পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান সোলায়মান আলী।

এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সরওয়ার জাহান, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আপেল। অনুষ্ঠানের সভাপতি আরডিআরএস-এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার বলেন- আরডিআরএস ফেডারেশনগুলো গঠন করেছিল একেকটি স্বতন্ত্র সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে।

আরডিআরএস ও ফেডারেশনের মধ্যে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরই প্রমাণ করে আরডিআরএস-এর সেই লক্ষ্য পূরণ হয়েছে। আগামীতে যাতে এ দুটি সংগঠন যৌথভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো হাতে নিতে পারে, তারই স্মারকস্বরূপ আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে রংপুর বিভাগের ১৪টি ইউনিয়ন ফেডারেশনের সভাপতি/প্রতিনিধি এবং আরডিআরএস-এর সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM