সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ইসলামী আন্দেলনের ওলামা সুধী সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে ইসলামী আন্দেলনের ওলামা সুধী সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ইসলামী আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার ওলামা সুধী সম্মেলনে অনুষ্ঠিত হয়। গতকাল (১৯শে মে ২০২৪) বিকাল ৩টায় ইসলামী আন্দেলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে জেলা পরিধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতি বিধ্বংসী চলামান শিক্ষা কারিকুলাম বাতিল, সিমান্তে মানুষ হত্যা ও ভারতীয় আগ্রাসন ফরিদপুরে দুই সহোদর ভাইয়ের হত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোব ও ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (নীরসাহেব চরমোনাই) হাফি বলেন, বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সহ দেশের শিক্ষা-সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে।

নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ৩৫ বছর ধরে রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। স্বাধীনতার ৫২ বছরে যারা রাজনীতি করেছে তারা মানুষের অধিকার ও ঐক্য-সংহতি প্রতিষ্ঠার রাজনীতি করেনি আর এ একারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে। ইসলামী আন্দোলনে সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত প্লাটফর্ম গঠনের কাজ করছে বলেও জানান। তিনি বলেন, আমরা মনে করি, দেশের চলমান অস্থিরত্র নিরসনের একমাত্র পথ হলো ইসলামকে বিজয়ী করা। সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত ইসলামী প্লাটফর্ম গড়ে তোলার ওপরই গুরুত্বারোপ করেন তিনি। ওলামাদের সহযোগিতা থাকলে কোন ষড়যন্ত্র এই কাফেলা ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেেেলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ হাফি, বলেন, সরকার মধুখালির ঘটনায় খুনিদেরকে দেশত্যাগে সুযোগ করে দিয়ে উপরে উপরে বিজ্ঞাপন দিয়ে জনগণের চোখে ধুলা দিচ্ছে। সরকার শিষ্টের দমন, দুষ্টে লালন করে যাচ্ছে। তিনি বলেন, মন্দিরে হামলার বিচার আমরাও চাই। কিন্তু বিনা বিচারে দুই শ্রমিক সহোদরকে পিটিয়ে হত্যার বিচার করতে ব্যর্থ হইলে সরকারের বিরুদ্ধে জনতার রন্দ্ররোষ সৃষ্টি হলে আখের রক্ষা হবে না।

তিনি বলেন ভারতের চাপে শিক্ষায় আমুল পরিবর্তনের মাধ্যমে শিক্ষাকে শেষ করে দিয়েছে। শিক্ষার সকল অসঙ্গতি দূর করে মুসলিম চিন্তা চেতনার আলোকে শিক্ষা কারিকুলামকে ঢেলে সাজাতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন রংপুর মহানগর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোসলেম উদ্দিন জিহাদী, রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান রিপন, রংপুর মহানগর সংগ্রামী সেক্রেটারী মোঃ আমিরুজ্জামান পিয়াল, জেলা সেক্রেটারী প্রভাষক সাইফুল ইসলাম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নগর সভাপতি মাওলানা আজিজুল ইসলাম আকন্দ, মুফতি কাউসার আহম্মেদসহ নগর, জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দু’আর মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM