জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকালে নগরীর সেন্টাল রোডস্থ স্থানীয় একটি হোটেলে বিশেষ সাধারণ সভায় রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহবায়ক শাহানাজ পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম আহবায়ক মোছাঃ শিলা আলম, যুগ্ম আহবায়ক মোছাঃ মোর্শেদা খাতুন, সদস্য ফিরোজা আক্তার, স্মৃতি বেগম, শারমিন আক্তার শিমুল, বুশরা , হাসিনা সিনহিয়া সম্প্রিতি, ফেরদৌসী বেগম, শারমিন সুলতানা, জাহানারা পান্না, মাহামুদা শরিফা, সরোয়ার জাহান, গুলশান আরা ইয়াছমীন সহ অন্যন্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পর পরেই রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পাস্ট প্রেসিডেন্ট ও আওয়ামীলীগের দোষর, রংপুর মহানগর স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি মোছাঃ আনোয়ারা ফেরদৌসী পলির কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু বর্তমান অন্তবর্তীকালিন সরকারের আমলে অর্থমন্ত্রনালয় থেকে পলি কিভাবে গত (২৪/১০/২৪ থেকে ২৭/১০/২৪) পর্যন্ত ব্লক বাটি, স্কিল প্রিন্ট প্রকল্প পাশ করে নিয়ে আসে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।
















