জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধি এবং অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার(০৩ সেপ্টেম্বর) সকাল ১১:৩০টায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ,রংপুর এর প্রশাসনিক ভবনের সামনে সারিবদ্ধভাবে অবস্থান করে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
তারা বলেন,তাদের এইসব ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিবছর বাড়ানো হয়। অনেক শিক্ষার্থীদের পক্ষে তা দেওয়া সম্ভব হয় না। বাড়ানো ফি পুরোপুরি অযৌক্তিক এবং এটি একটি পরিকল্পনা বিহীন কার্যক্রম বলেও উল্লেখ করেন শিক্ষার্থীরা। যারা মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা অনেকে ফরম পূরণের এত বেশি ফি দিতে পারছেন না। তারা এই ফি কমানোর দাবি জানান।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান এবছর তাদের ফরম পূরণ করতে লায় প্রায় ৯হাজার টাকা।যা গতবারের ফরম পূরণের তুলনায় অনেক বেশি, যার ফলে তারিখ দেওয়ার পরও শিক্ষার্থীরা ফরম পূরণ করেনি।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের নিজেকে আয় করে পরিবারসহ নিজের পড়ালেখার খরচ চালাতে হয়।কিন্তু এই বাড়তি ফি এর কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।অনেক শিক্ষার্থী এই বাড়তি বৃদ্ধিকরা ফি এর কারণে ফরম পূরণ করতে পারবেন কি না শঙ্কায় আছে বলে জানিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানো নিয়ে এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেক কলেজ মানববন্ধন এবং স্মারকলিপি দেয়। মানববন্ধন শেষে কারমাইকেল কলেজে শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিতে শিক্ষার্থীরা সর্বমোট ৯টি দাবি উত্থাপন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুম,মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম,রসায়ন বিভাগের শিক্ষার্থী মোকাররম সজীব,বৃন্ত সাহা সহ সকল বিভাগের শিক্ষার্থীরা।
















