জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে মহানগর ও জেলা কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক হত্যা দিবস ‘ পালিত হয়েছে।শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নগরীর বেতপট্টিতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর কৃষক লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ।
এর আগে বেলা ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা কৃষক লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখুর সঞ্চালনায় ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম যাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মান্নান শরীফ,আনিছুর রহমান, শামসুল ইসলাম লিচু,সদস্য আব্দুর রহিম, নিমেশ কুমার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা হয়। এর পর থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর দিনটিকে কৃষক ‘হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে।
















