সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে চো/রাই অটোরিক্সা উ/দ্ধা/র সহ ৫ জন চো/র গ্রে/ফতার

রংপুরে চো/রাই অটোরিক্সা উ/দ্ধা/র সহ ৫ জন চো/র গ্রে/ফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে চোরাই অটোরিক্সা উদ্ধার সহ ৫ জন চোরকে গ্রেফতার করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ । গত ৩ সেপ্টম্বর বিকাল ০৪.০০ টায় আটোরিক্সা চালক জহুরুল ইসলাম (৩১) আরপিএমপি কোতয়ালী থানাধীন গোমস্তপাড়া গ্রামস্থ বাধন ছাত্রাবাসের সামনে পাকা রাস্তার পার্শ্বে তার অটোরিক্সাটি রেখে চাবি নিয়ে পাশেই ভাড়া বাসার দুপুরের খাবারের জন্য যায়।

বিকাল সাড়ে ০৫ টায় খাবার খেয়ে রিক্সা চালানোর জন্য বের হয়ে দেখেন তার অটোরিক্সাটি নাই অজ্ঞাতনামা চোর বা চোরের চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাদীর উক্ত অভিযোগের ভিত্তিতে রংপুর মহানগর কোতয়ালী থানার মামলা নং-০৪, তারিখ-০৪/-৯/২০২৫ ইং ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার এসআই মোঃ মজিবর রহমান এর উপর অর্পন করা হয়।

মামলাটি তদন্তকালে তিনি রাত্রিকালীন মোবাইল-২ অফিসার এএসআই মোঃ শাহাদুল ইসলাম এর সহায়তায় অটোরিক্সা চুরির সাথে জড়িত আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম (২৫), পিতা-মৃত রহমতুল্লাহ মাতা-মোছাঃ আছমা বেগম, ২। মোঃ মজনু (৪০), পিতা-মোঃ তোফাজ্জাল, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, উভয় সাং-মুন্সিপাড়া থানা-কোতয়ালী, রংপুর মহানগর রংপুর সহ ৫ জনকে আটক করেন।

উদ্ধারকৃত মালামালের বনর্না- ০১টি চোরাই অটোরিক্সার খোলা বিভিন্ন যন্ত্রাংশ এবং ০৪টি ব্যাটারি। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় বাদী মোঃ জহুরুল ইসলাম (৩১), পিতা-মোঃ আমিনুল ইসলাম, মাতা-মোছাঃ জোহরা বেগম, সাং-চর কলাকাটা, ইউপি বুড়াবুড়ি, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, এ/পি সাং-গোমস্তপাড়া উপস্থিত হয়েএকটি অভিযোদগ দায়ের করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM