সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

রংপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে রংপুরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে আদালত চত্বর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে আদালত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির । এ সময় উপস্থিত ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি), জেলা লিগ্যাল এইড অফিসার, রংপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে।

এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে। বক্তারা আইনি সহায়তার পাশাপাশি মানবিক উদ্যোগ যেমন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও প্রশংসা করেন। আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানান, রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়, এ চিন্তা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে জাতীয় আইন সহায়তা পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM