সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর জিলা স্কুল থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই ৩৬ চত্তরে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় জেলা এনসিপির আহবায়ক আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, মাহফুজুর রহমান, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন মিমুল, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সদর উপজেলার সাবেক প্রধান সমন্বয়কারী তৌহিদুল ইসলাম সাদ্দাম, বদরগঞ্জের মাসুদ রানা প্রামানিক, তারাগঞ্জের মোতাসিম বিল্লাহ স্বপন, গংগাচড়া চৌধুরী, জেলার যুগ্ন সদস্য সচিব এ এস মজনু, যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান প্রমুখ আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন,

প্রতিষ্ঠার পর গত এক বছরে এনসিপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় দলটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে। তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিকেলর রংপুরের পাগলাপীরে অবস্থিত বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে সংর্বধনা প্রদান করেন ও সকলকে ইফতার মাহফিল আয়োজন করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM