সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ মে) সকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে উক্ত কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও পরিচালক মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো: ইফতে খায়ের আলম,

মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা আওয়ামীলীগের সভাপতি ইমাদ মিয়া । কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন রংপুর কেরামতিয়া মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো: বায়েজিদ হোসাইন।এদিকে কর্মশালা ও ইমাম সম্মেলনে জেলার আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সকল সুপারভাইজার, মডেল মসজিদের ইমামসহ মহানগর এবং সকল উপজেলার প্রায় ১৮০ জন ইমাম,খতিব ও আলেম ওলামাগণ উপস্হিত ছিলেন।কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সকল ইমামের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM