জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে তৌফিক-মারহামা আর্ট কলেজের উদ্বোধন করা হয়। গতকাল (০১ জানুয়ারী) বুধবার সকাল ১১টায় নগরীর কলেজ রোড বিকন মোড়ে রংপুর বিভাগে প্রথম চারুকলা মহাবিদ্যালয় হিসাবে তৌফিক-মারহামা আর্ট কলেজের উদ্বোধন করেন অনুষ্ঠনের উদ্বোধক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মারহামাতুন নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন আর্ট কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক অনীক রেজা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















