সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে দু/র্যোগ প্রস্তুতি ও ঝুঁ/কি নির/সন মহ/ড়া অনুষ্ঠিত

রংপুরে দু/র্যোগ প্রস্তুতি ও ঝুঁ/কি নির/সন মহ/ড়া অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে রংপুরে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও পিটিএ সদস্যরা অংশগ্রহণ করেন। দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি নিরসন মহড়া অনুষ্ঠানর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-পরিচালক মো. বাদশা মাসউদ আলম।

কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুজ্জামান প্রধান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাইভলিহুড) সৈয়দ ইস্তিয়াক আহমেদ। দুর্যোগ বিষয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়মা আক্তার। ভূমিকম্পে করণীয় বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর আইসিটি ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান মো. সাকিব হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর পিনু। আলোচনায় প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় করণীয়, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সতর্কীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে অগ্নিনিয়ন্ত্রণ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাস্তবধর্মী অভিজ্ঞতা সৃষ্টি করে। উল্লেখ্য, রংপুর মহানগরের উপশহর এলাকায় অবস্থিত পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের দুর্যোগ প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM